কক্সবাজারের মহেশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও সাবেক জেলা ও দায়রা জজসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ধার্য তারিখে অন্তর্বর্তী জামিনে থাকা পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের অন্তর্বর্তী জামিনের […]