চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

টেকনাফে পাহাড় থেকে ৫ নারী-শিশু উদ্ধার, পাচারকারী আটক

টেকনাফে পাহাড় থেকে ৫ নারী-শিশু উদ্ধার, পাচারকারী আটক

টেকনাফ সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৫ | ৩:৪১ অপরাহ্ণ

টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ নারী-শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো.সিয়াম-উল-হক জানান, আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা ৪ জন নারী ও এক শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় একজন মানবপাচারকারীকে আটক করা হয়।

 

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টাও করছিল। উদ্ধার ব্যক্তি ও আটক অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট