ব্যাটারিচালিত রিক্সা ও গ্রাম সিএনজি ট্যাক্সি ব্যবহার না করতে নগরবাসীকে অনুরোধ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ১১ মাস আগে চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করেছিল নগর পুলিশ। গত এপ্রিলে সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক হাজার রিকশা জব্দও করা হয়। কিন্তু এরপর সড়কে এসব রিকশার দৌরাত্ম্য ঠেকাতে না পেরে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে এসব যানবাহন ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে নগরীতে চলাচলের অনুমোদন না থাকা সিএনজিচালিত অটোরিকশাও এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে। […]