চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ চাপায় বিকাশ আচার্য (৪৬) নামে এক লগুনা চালক নিহত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ আচার্য উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকার হারাধন আচার্যের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিরা সুলতানা মন্দির জিপিএইচ ইস্পাত কারখানার সামনে লেগুনা চালক বিকাশ গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত […]