কক্সবাজারের চকরিয়ায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নোহা গাড়ির চালক মো. আরিফ (৪০)সহ ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত মনসুর আলম বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত রফিক আহমদের পুত্র। তিনি উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সদস্য ছিল। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে […]