যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। স্বজনরা জানান, মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার হানিফ সর্দারের ছেলে এবং গরু ব্যবসায়ী ছিলেন। তাছাড়া তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা। নিহত মিজানুর রহমানের ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, ভোরে দিকে আমার ভাই ঘর […]