চট্টগ্রামের সীতাকুণ্ডে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৭। একই সাথে অভিযান পরিচালনা করা হয়েছে চট্টগ্রাম নগরীর দুটি কারখানাতেও। অভিযানকালে বিপুল পরিমান নকল ক্যাবল জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, সীতাকুণ্ডের উত্তর সলিমপুর আব্দুল্লাঘাট এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন করে আসছে মর্মে গোপন সূত্রে জানতে পেরে সোমবার সকাল ১০ থেকে সেখানে অভিযান পরিচালনা করেন র্যাব-৭ চট্টগ্রাম সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানকালে ঐ […]