কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিদুয়ান রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিদুয়ান রহমান উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে মঞ্জুর আলমের কাঠের দোকানে চুরি করতে আসেন এক যুবক। তিনি দোকানের পূর্ব পাশের টিন কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্টসার্কিট হয়ে […]