রাত তখন প্রায় ১২টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ওয়ার্ডে দৌড়াদৌড়ি লেগে আছে। দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়া এক তরুণের তখন বাঁচার লড়াই। রক্তের প্রয়োজন। পরিবার-পরিজন হন্যে হয়ে ঘুরেও পাচ্ছে না উপযুক্ত গ্রুপের রক্ত। হতাশা যখন সব আলোকরেখা নিভিয়ে দিচ্ছে, ঠিক তখনই হাসপাতালের গেটের পাশে এসে দাঁড়ায় এক তরুণ। রাতের শেষভাগে খবর পেয়েই ছুটে আসা ২৪ বছর বয়সী তরুণ শাহেদ রোগীর কোনো আত্মীয় নয়, পরিচিতও নয়। তবু একটা জীবন বাঁচানোর তাগিদে এসেছেন তিনি। শাহেদ বলেন, নিয়মিতই রক্তদান করে থাকি। ফেসবুকে […]