চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আবু জাহেদ রনি (৩৯) ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। জানা যায়, আবু জাহেদ রনি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মেখল আনন্দ বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসাবে কর্মরত এবং ৫ নম্বর ওয়ার্ডের সুলতান বলির বাড়ির মরহুম আবুল কাশেমের দ্বিতীয় ছেলে। আবু জাহেদ রনির ২ বছর বয়সী ও ৮ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন। স্থানীয় ও […]