চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চোরাইকৃত সরকারি মালামাল ও ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় পাঁচলাইশ থানাধীন মুন্সিপুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. লিয়াকত আলী (৩৫) এবং মো. বাবুল মিয়া (২৬)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের দেখানো মতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় চোরাইকৃত সরকারি মালামাল ও ঔষুধ সামগ্রী। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, মাইক্রোফোন, কম্পিউটার সরঞ্জাম এবং […]