জমি সংক্রান্ত বিরোধের ‘বিচার’ হতে চলেছিল গ্রামের মসজিদে। কিন্তু সেই মীমাংসা সভাকে রক্তাক্ত করে তুলতেই নাকি আগে থেকেই ওঁত পেতে ছিল ‘তৌহিদ ডাকাত গ্রুপ’। অস্ত্র বোঝাই করে রাখা হয়েছিল গোপন আস্তানায়। তার আগেই অভিযান চালাল সেনা। গ্রেপ্তার হল ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনাটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প এলাকায়। সোমবার (২৮ জুলাই) ভোররাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৫টার দিকে অভিযান শুরু হয়। পালাতে […]