সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের আয়ুষ্কাল ৩০ বছর করাসহ আট দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট। আজ রবিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহনমালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে পরিবহনমালিকদের দাবিগুলো নিয়ে আলোচনা হয় এবং সমাধানের প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার। বৈঠক শেষে শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারকে জিম্মি […]