চট্টগ্রামের রাউজান পৌরসদরে চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান চালায়। হৃদয় দুইবছর আগে লেখাপড়া ছেড়ে রাজমিস্ত্রির কাজ করতো। সে এসএসসি পাসও করেছিলেন। পরিবারে তিনি সন্তানের মধ্যে হৃদয় বড় সন্তান। স্থানীয় সমাজসেবক ও সমাজের সর্দার কামাল ড্রাইভার জানান, […]