চট্টগ্রাম বন্দর লাভজনক ও সক্ষম হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। বিনা প্রতিরোধে এ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। দেশবিরোধী এ তৎপরতা প্রতিহত করতে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে শ্রমিক-ছাত্র-পেশাজীবী-নাগরিকবৃন্দ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার […]