১২১ বছরের প্রাচীন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা নামের সুন্নি মতাদর্শ ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তাদের ১৩ দফা দাবি উত্থাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসা ক্যাম্পাস মিছিল সভা করে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছেন। ইতোপূর্বে তারা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে […]