খাল দখলকারী ও ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, খাল দূষণ ও দখলের ঘটনায় সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের প্রাণবন্ত জলপথ হিসেবে পরিচিত শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেরানীগঞ্জে ভূমিদস্যু অনেক। শুভাঢ্যা […]