টানা অবরোধ ও সহিংসতায় বিপর্যস্ত খাগড়াছড়ি ধীরে ধীরে স্বাভাবিকতার পথে। জেলা সদর ও গুইমারায় সাম্প্রতিক সংঘর্ষের পর পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ থাকলেও জনজীবনে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। যদিও ১৪৪ ধারা এখনো বহাল, এর প্রভাব ক্রমশ কমছে। জেলা সদরে আতঙ্ক কিছুটা প্রশমিত হয়েছে। চলছে দূরপাল্লার বাসও। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, অবরোধ, মিছিল-মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে শহরে জনজীবন শিথিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার টহল দিচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ […]