চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওমর কাজী বাড়ি জামে মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর মধ্যরাতে এ ঘটনা ঘটে। চোরের দল গ্রিল কেটে মসজিদে প্রবেশ করে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল চুরি করে পালায়। এই নিয়ে মসজিদ কমিটির দায়িত্বরতরা ভূজপুর থানায় অভিযোগ করেন। ভূজপুর থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ভূজপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি। পূর্বকোণ/মুন্না/পারভেজ

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১৬:১১