চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাছির (২৮) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির দাঁতমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব করলিয়া এলাকার জাহাঙ্গীরের একমাত্র ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো তিনি কন্ট্রাক্টর আব্দুল হালিমের সঙ্গে কাজের উদ্দেশ্যে বের হন। সেদিন তারা একই ওয়ার্ডের হাসনাবাদ মুন্সিপাড়া বাজার সংলগ্ন দ্বীন মোহাম্মদ শফির বাড়িতে দুই তলার নির্মাণকাজ করছিলেন। কন্ট্রাক্টর আব্দুল হালিম জানান, সারাদিন একাই কাজ করেন নাছির, তার সাথে কোনো হেল্পার ছিল না। বিকেল প্রায় ৫টায় […]