ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে তামিলনাড়ুর শিবগঙ্গায় এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে এক শিশু এবং আট জন মহিলাও রয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাস দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। জানা গেছে, একটি বাস করাইকুড়ির দিকে যাচ্ছিল। অন্যটি যাচ্ছিল মাদুরাইয়ের […]