চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাতনামা এক যুবক গাড়িচাপায় প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন নুনাছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের মুখমণ্ডল থেতলে যাওয়ায় তাকে এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ওই যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। গাড়ির নিচে পড়ে তার মাথা সড়কের সাথে থেঁতলে যায়। পরে এলাকাবাসী লাশ দেখে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে […]