চট্টগ্রামের হাটহাজারীতে জায়গা-জমি বিরোধের জেরে নাছির উদ্দীন (৫৫) নামে একব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর নিহতের ছোট ভাই মো. ইসমাইলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম। শুক্রবার (২৮ জুলাই) সকালে পৌরসভার ফটিকা ৫ নম্বর ওয়ার্ডের হাতিনাদিঘীর পাড়স্থ মুসলিম মঞ্জিলে এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে। নিহতের ছেলে […]