আনোয়ারায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর জীবিত উদ্ধার হলেন ১২ জেলে। শুক্রবার (৪ আগস্ট) ভোরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধাররা হলেন- বোটের মাঝি মো. মোক্তার (৪০), চালক আখতার হোসেন (৪০), মো.জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, মো. ফরিদ, নুর মোহাম্মদ, মো. শাহীন, আরফাত, আরিফ, ওসমান, নুরুদ্দিন ও আবদুল আজিজ। তাদের মধ্যে ১০ জনকে পতেঙ্গার একটি ফিশিং বোট উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। এছাড়া নুরুদ্দিনকে নোয়াখালীর হাতিয়ায় ও আবদুল আজিজকে ভোলায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। […]