কক্সবাজারের চকরিয়ায় লরির (প্রাইম মুভার) ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে সিএনজিচালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা-মেয়ে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লামার ফাইতং ইউনিয়নের বুড়িচিকং ঘোনার আব্দু সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও চকরিয়ার হারবাং ভাণ্ডারীর ডেবা গ্রামের মামুনুর রশীদের স্ত্রী জেসমিন আক্তার (২০)। নিহত দু’জন সম্পর্কে মা-মেয়ে। তাদের মধ্যে মেয়ে জেসমিন অন্তঃসত্ত্বা বলে হাসপাতাল সূত্রে […]