একমাসেও সমাধান হয়নি কাপ্তাই হ্রদে কচুরিপানার জটের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত ভেসে আসছে কচুরিপানা। ঝাঁকে ঝাঁকে জড়ো হচ্ছে কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটে। জটের ফলে কয়েক উপজেলার সাথে যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিন মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ৪-৫ ঘণ্টা। এতে পর্যটনসহ কয়েজ হাজার ব্যবসা-বাণিজ্যে ধস নামতে চলেছে। কাঠ ব্যবসায়ী লোকমান হাকিম বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলে আমাদের দুঃখের সীমা থাকে না। কচুরিপানার কারণে ব্যবসায় ধস নামে। কাপ্তাই রিভার গ্রিন ভ্যালি ম্যানেজার ইসমাইল বলেন, হ্রদে কচুরিপানাজটের ফলে কোন […]