বোয়ালখালীতে দিনদুপুরে ক্রেতা বেশে দোকানের ক্যাশ থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌর সদরের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটেছে। চুরির বিষয়টি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দোকান মালিক মো. জমির উদ্দিন জানান, সকালে এক ক্রেতা একটি ডাটা ক্যাবল কিনতে দোকানে আসেন। তাকে দেখানোর জন্য শোকেইস নামানোর ফাঁকে ক্যাশে রাখা ২০ হাজার টাকার একটি বাণ্ডিল পকেটে নিয়ে সটকে পড়ে চোর। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের […]