কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে থেকে শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬১ জনকে থানা হেফাজতে এবং বাকিদের আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকের তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অনেক রোহিঙ্গা মিথ্যা তথ্য দিয়ে কিংবা অনুমতি ছাড়াই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হন। পরে তারা সুবিধাজনক সময়ে গন্তব্যে রওনা দেন। তিনি […]