চট্টগ্রামের মিরসরাইয়ে মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো. শহীদুল ইসলাম রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। আহতরা হলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুদি দোকানের মালিক রাজা মিয়া (৬৫), ফখরুল ইসলাম (৪২) ও মো. আব্দুল্লাহ (১৩)। রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার জামাল মেম্বার বাড়ির একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. কবির হোসেন […]