খাগড়াছড়ির জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার (এমপি) হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাতোয়ং মারমা, জেলা পরিষদের সদস্য মংকোচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম […]