পেকুয়ার মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফরহাদ খান টিপুকে (৩৬) কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ২০ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আহত টিপুর পিতা মো. আবু তালেব বাদি হয়ে রবিবার (৩ মার্চ) পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- মগনামা বাজার পাড়ার নুর মুহাম্মদ মাদু (৫০), লোকমান হাকিম (৩২), আবু ছালেক (৪৮), নোমান উদ্দিন (৩৯), খোকন প্রকাশ লাইকা (২২), মো.মানিক (২৪), মফিজুর রহমান (২১), তৌহিদ […]