চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে। জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে। জসীমের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে জসীমের মরদেহ শনাক্ত করেছেন। জসীম গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। […]