‘১৯৭১ সালের ১৪ আগস্ট সকালে কালুরঘাট সেতুর অদূরে ১৩ নম্বর ব্রিজের আগে রেললাইনে দুটি মাইন বসিয়ে দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল, সকালে আসা ট্রেনটি উড়িয়ে দিতে পারলে এ নিয়ে ব্যাপক আলোচনা হবে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এর আগেরদিন রাতে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ভোরে মাইন বসানো হয়। এ মাইন বিস্ফোরণে পাকিস্তানি আর্মিদের ট্রেন উড়ে যায়। এতে ১৯ জন আর্মি নিহত হন।’ বীর মুক্তিযোদ্ধা তৎকালীন কোম্পানি কমান্ডার আবুল বশর একাত্তরের স্মৃতিচারণ করে পূর্বকোণকে এ কথা বলেন। তিনি বলেন, ‘১৩ আগস্ট রাতে […]