চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির পুরাতন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে চুনতি ৪ নম্বর ওয়ার্ডের শামসু হাজী পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউপির প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি। নিহত মো. খালেদ (২২) শামসু হাজী পাড়ার ট্রাক্টর চালক আব্দুল মান্নানের ছেলে। নিহতের বড় ভাই মো. আসাদ বলেন, খালেদ সকালে আমাদের পুরাতন বাড়ির কাজ করছিল। বাড়ির পুরাতন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ভেঙে ইটের অংশ তার গায়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার […]