চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে ৬টি গোয়ালঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু এবং দগ্ধ হয়েছে ১৭টি গরু। এ সময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা হাজী আবু তাহের জানান, রাতে ৬টি কাঁচা ও টিনের গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়াল ঘরে থাকা মো. […]