পটিয়ায় ঈদে ঘুরতে যাওয়ার পথে ছাত্রলীগ সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁওয়ের টেক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বুলবুল হোসেন কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নির্যাতিত মো. আসাদুজ্জামান আসাদ কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বর্তমানে আসাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মারধরের ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন, কোলাগাঁও এলাকার ছাত্রলীগ নেতা আবু হামিদ ও মো. হাসান। আহত আসাদুজ্জামান […]