চট্টগ্রামের চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাজেদা বেগম ( ৫৫) নামের এক নারীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার খাগরিয়া ৪ নং ওয়ার্ড নুর মার্কেট এলাকায় সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। অপরদিকে একই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. নুর মোহাম্মদ (৪০) ও মো. ওসমান (৩৮) নামের দুই মাদক কারবারিকে আটক করে একই অভিযানিক দল। এ সময় তাদের […]