কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ তাইয়েব (২৮) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন- পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার মো. শাওন (২৫) ও বরইতলী ইউনিয়নের মো. রাকিব (২৪)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে বানৌজা শেখ […]