কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। […]