চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর আশু দাশ (১৫) নামে এক জেলের লাশ ভেসে এসেছে। আজ শনিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে তার লাশটি সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় একব্যক্তি। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আশু দাশ কুমিরা ঘাটঘর রোডের জেলে পাড়া গ্রামের হরিবন্ধু বাড়ির বাসিন্দা রাম দাশ প্রকাশ বাট্টি দাশের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আশু দাশ নিয়মিত সাগরে মাছ শিকার করত। বৃহস্পতিবার রাত ৩টার দিকে প্রতিদিনের […]