অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের চট্টগ্রাম জেলার নিজস্ব প্রতিবেদক রহমান মিজানের বাবা আবুল কাশেম বাদশা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আবুল কাশেমের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। তিনি পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহমান মিজান জানান, শনিবার দুপুরে নিজ […]