খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে গণধর্ষনের ঘটনায় তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল- ইউসুপ, রানা ও ফয়সাল। বুধবার (২৮ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর জানান, ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে যায়। এ সময় মেয়ে দৌঁড়ে পালালেও ধর্ষকেরা ওই নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে […]