চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে ৷ নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে […]