চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি অচল ভাঙা এয়ারগান, একটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- কক্সবাজারের ঈদগাঁও থানার পূর্ব দরগাপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মো. আলা উদ্দীনের ছেলে […]