বান্দরবানের সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান চালায় রুমা বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা। তবে ওই আস্থানাটি ঠিক কোন সন্ত্রাসী গ্রুপের ছিল তা এখনো জানা যায় নি। বর্তমানে ওই এলাকায় আরো তল্লাশি চালানো হচ্ছে। বিজিবি রুমা ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ত্রি-সীমানার কাছে ধোম্পানিছড়ার পাহাড়ি গভীর অরণ্যে একটি সন্ত্রাসী গ্রুপ […]