দুর্নীতি, স্বজনপ্রীতি, নানা অনিয়মসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট এলাকায় প্রধান সড়কে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ ইকবাল, আজিজুল হক, দেলোয়ার হোসেন সাঈদী, জামিল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সেন্টমার্টিনের শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে […]