অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা শাখার দুইজন সদস্যকে জখম ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি জেলায় অনির্দিষ্টকাল অবরোধের আজ প্রথমদিন চলছে । রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই টু লেচুবাগান,বড়ইছড়ি-ঘাগড়া ও কাপ্তাই টু রাঙামাটি আসামবস্তি সড়কে সকল ধরনের অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অটোরিকশা অবরোধের ফলে কাপ্তাই উপজেলার প্রধান সড়কের রেশমবাগান, বারোঘনিয়া গেট, বড়ইছড়ি, শীলছড়ি, কাপ্তাই নতুন বাজার এলাকায় সকল ধরনের যাত্রী ও রোগী চরম দুর্ভোগে পড়েছে। এতে সড়কেও অনেক যাত্রী দুর্ভোগে পড়েছে। […]