চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মো. তাসবির হুসাইন ইফতি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ মাদার্শা ইউনিয়নে মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইফতি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেচা গাজীর বাড়ির ইকবাল হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতি তাদের পারিবারিক ওয়াইফাই ব্যবসার কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নিকটাত্মীয় […]