চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে মোহাম্মদ ছাদেক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর ছাদেক মায়ের সঙ্গে নানার বাড়ি দর্জিয়ার বাপের বাড়িতে থাকত। পরিবারে তার মা ছাড়াও এক বোন ও স্ত্রী রয়েছে। পেশায় তিনি দিনমজুর। নিহত ছাদেকের খালাতো ভাই একে খান বলেন, শুক্রবার দুপুরে ছাদেকসহ কয়েকজন শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও […]