কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয়জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহৃতদের স্বজনদের ফোন করে এই মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। শনিবার (২ নভেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় সকালে কৃষি ক্ষেত থেকে দুই রোহিঙ্গাসহ নয় জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুই জন রোহিঙ্গার পরিচয় না মিললেও অপহৃত বাঙ্গালী নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে […]